রাজধানীতে শুক্রবার বৃষ্টির পর খালি পায়ে দায়িত্ব পালন করে এক পুলিশ সদস্য ফেসবুকে ভাইরাল হয়েছেন।
শুক্রবার দুপুরে তিনি রাজধানীর কলোনী বাজার এলাকায় দায়িত্ব পালন করলেন বলে ফেসবুকে জানা যায়। তার এমন ছবির নিচে সবাই তাকে ধন্যবাদ জানাচ্ছেন।
ফেসবুকে লেখা পোস্টে বলা হয়, 'নেমপ্লেটে লেখা ছিলো সোহেল... স্থান আইডিয়াল কলোনী বাজার বৃষ্টি শেষে, ততক্ষণে সার্ভিস ড্রেস আর বুট ভিজে শেষ !!'
'ভিজা বুট আর পড়ার কোনো অবস্থায় নেই। তাই সার্ভিস বুট খুলেই পিচের রাস্তায় ট্রাফিক জ্যাম ছুটাতে নেমে পড়ে। হালকা বৃষ্টিতে পিচ যেনো আরো গরম হয়ে উঠে, তাছাড়া পায়ে বিধে যেতে পারে অনেক কিছু। খানিকক্ষণ লক্ষ করে দেখলাম, খালি পারের সার্ভিসে তার কোনো ভ্রুক্ষেপ নেই। রাস্তার জ্যাম ছাড়াতে নিয়ে সে বেশি চিন্তিত।'
''এক বয়স্ক ড্রাইভার ওনার কথা না মেনে, ঢুকিয়ে দিলো তার গাড়ি, অন্যরা হলে হয়তো কঠিন কিছু বলত বা করত, সে জাস্ট সিমপ্লি বললো, "চাচা বয়স্ক মানুষ আপনি, বয়স হলো আপনার, মাথায় বুদ্ধি হলোনা"।''