পুঁজি খুব বেশি ছিল না। মাত্র ২৩২। তাতেই স্বাগতিক ইংল্যান্ডকে আটকে দিলো ইংল্যান্ড। রোমাঞ্চকর এক জয়ের উল্লাসে মাতে শ্রীলঙ্কা।
লিডসের হেডিংলির শুক্রবার ইংলিশদের ২০ রানে হারায় দিমুথ করুনারত্নের দল। লাসিথ মালিঙ্কা ও ধনাঞ্জয়া ডি সিলভার বোলিং নৈপুণ্যে ইংলিশদের ২১২ রানে গুঁড়িয়ে দেয় শ্রীলঙ্কা।
অল্প পুঁজি নিয়ে ইংল্যান্ডকে কিভাবে হারালো শ্রীলঙ্কা? এমন এক প্রশ্নের জবাবে ম্যাচ শেষে লঙ্কান লধিনায়ক করুনারত্নে বলেন, “পিচটা ব্যাটিং করা জন্য স্লো ছিল। এ পিচে ৩০০ রান করা কঠিন। তবে চেয়েছিলাম ২৬০-২৭৫ রান করতে। তবে তারপরও রান কম হয়েছে। দলগত পারফর্মেন্সেই জয়টা এসেছে। ম্যাথুস ভালো ব্যাট করেছে। মালিঙ্গা এক কথায় অসাধারণ।”