দর্শক বুঝতেই পারেনি রণবীরের চরিত্রে ছিল অন্য কেউ

সঞ্জয়লীলা বানসালি পরিচালিত আলোচিত সিনেমা ‘পদ্মাবত’। অনেকেই জানেন না, এই ছবিতে আলাউদ্দিন খিলজি চরিত্রের রণবীর সিং-এর জায়গায় কিছু অংশে অভিনয় করেছিলেন অন্য কেউ। শুধু সামনে থেকে তার চেহারা দেখানো হয়নি।

হাবভাবে নিজেকে একেবারে রণবীরের ধাঁচে ঢেলে দিয়েছিলেন নবাগত এক অভিনেতা।

অবশ্য এটা নতুন কোনো বিষয় নয়। ছোট বা বড় পর্দা প্রায়ই বডি ডাবল ব্যবহার করা হয়। শর্ত হলো তার চেহারা হবে মুখ্য অভিনেতার মতো। ‘পদ্মাবত’-এ এই চরিত্র করেন মিজান জাফরি।

অভিনেতা জাভেদ জাফরির ছেলে মিজান সম্প্রতি জানালেন, ছবিটির শুটিংয়ের সময়ে তিনি সঞ্জয় লীলা বনসালির সহকারী করছিলেন। একদিন সেটে আলোচনা হচ্ছিল, রণবীর কিছুদিনের জন্যে থাকবেন না, অথচ ওই সময়েই দুটি দৃশ্যের শুটিং করতে হবে।

তখনই সঞ্জয় মিজানকে বলেন, রণবীরের পরিবর্তে ক্যামেরার সামনে আসতে। এর জন্য রণবীরের মতো আচার আচরণ রপ্ত করতে হয়েছিল তাকে। মুখস্থ করতে হয়েছিল কিছু সংলাপ।

সেই সূত্রে মিজানের হাতে আসে সঞ্জয়লীলা বনসালি প্রযোজিত ‘মালাল’। তার নায়িকা হিসেবে আছেন শর্মিন সেগল। এর আগে ‘বাজিরাও মাস্তানি’তে মামা সঞ্জয়লীলার সহকারী ছিলেন এই নবাগত।