রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, রেলব্যবস্থাকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার। সে লক্ষ্যে আমরা কাজ করছি। রেলবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার রেলওয়ের উন্নয়নে অনেক যুগান্তকারী পদক্ষেপ এরই মধ্যে গ্রহণ করেছে। পশ্চিমাঞ্চল রেলওয়েতে হাইস্পিড ট্রেন চালু করা হবে।
গতকাল শনিবার সকালে ঈশ্বরদীর পাকশীতে পশ্চিমাঞ্চল রেলওয়ের নিরাপত্তা বাহিনীর (সিপাহি) ১১তম ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।