জামালপুরে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

জামালপুরের নরুন্দিতে ট্রেনের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। রোববার দুপুরে সদর উপজেলার নরুন্দি রেল স্টেশনের পূর্বপাড় রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান (৪০) নরুন্দি বিলপাড়া গ্রামের ওবুলা মিয়ার ছেলে। 

জামালপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) তাপস চন্দ্র পণ্ডিত জানান, ঢাকা থেকে জামালপুরের দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসা আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনটি রোববার দুপুরে নরুন্দি রেল স্টেশনের পূর্বপাড় রেলক্রসিং অতিক্রমের সময় আব্দুর রহমান নামে এক মোটরসাইকেল আরোহীকে ধাক্কা দেয়।

এতে মোটরসাইকেলটি ছিটকে দূরে চলে গেলেও আব্দুর রহমান ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

রেল ক্রসিংটিতে কোনো গেইট ব্যারিয়ার ও গেইটম্যান ছিল না বলে জানান তিনি।