বিমানবন্দরে দীপিকা পাডুকোনের একটি ভিডিও ভক্তদের মন জয় করে নিয়েছে। মুম্বাই বিমানবন্দরে এক নিরাপত্তা কর্মী তার পরিচয়পত্র দেখতে চেয়েছিল। তার প্রতিক্রিয়া ধরা পড়ে ওই ভিডিওতে।
হিন্দুস্তান টাইমস জানায়, বিমানে উঠতে বিমানবন্দরের দরজা পার হয়ে যাওয়ার সময় একজন নিরাপত্তা কর্মী দিপীকার পরিচয়পত্র দেখতে চায়।
সে সময় পেছনে ফিরে এসে স্বাভাবিকভাবেই ভ্যানিটি ব্যাগ থেকে নিজের আইডিকার্ড প্রদর্শন করেন তিনি। দীপিকার এমন ইতিবাচক মনোভঙ্গি সবাইকে মুগ্ধ করেছে।
একজন বলিউড তারকা হয়েও সাধারণ বিমানযাত্রীর মতো আচরণ দেখিয়েছেন তিনি। নেটিজেনরা সবাই তার প্রশংসায় পঞ্চমুখ। সেইসঙ্গে ওই নিরাপত্তাকর্মীরও প্রশংসা করেন তারা।
অ্যাসিড আক্রান্ত নারীর গল্প ছাপ্পাক নিয়েই তার এখন ব্যস্ততা। বিয়ের পর এ প্রথম স্বামী রণবীর সিংয়ের সঙ্গে তিনি স্ক্রিন শেয়ার করেছেন দীপিকা।