শীর্ষ নেতৃত্বে ভুল আর হাওয়া ভবন প্রভাবিত রাজনীতি দেশের মানুষ গ্রহণ করেনি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম (গোলাম মোহাম্মদ) কাদের। গতকাল রবিবার দুপুরে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে বরিশাল জেলা ও মহানগর নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় এ মন্তব্য করেন তিনি।
জাতীয় পার্টির শীর্ষ নেতৃত্ব তৃণমূলের নেতাকর্মীরাই নির্বাচন করবেন জানিয়ে জি এম কাদের বলেন, দেশের একটি দল শুধু নেতাকেন্দ্রিক, তাই নেতার অনুপস্থিতিতে দলটি অস্তিত্ব সংকটে পড়েছে। তৃণমূল নেতাকর্মীদের কাছে জবাবদিহি থাকলে কোনো দলেই মনোনয়ন বাণিজ্য বা পদোন্নতি বাণিজ্য হতে পারে না।