ব্রিটিশ রাজপুত্র উইলিয়ামের ছেলে প্রিন্স জর্জের শিক্ষিকাকে বিয়ে করছেন উইলিয়ামেরই এক বন্ধু। এটি কি ব্রিটিশ রাজকীয় প্রেমেরই সম্পর্ক, এটি নিয়ে গুঞ্জন উঠেছে। তবে সংবাদমাধ্যমগুলো তা নাকচ করে দেয়।
সানডে টাইমস জানায়, জর্জের শিক্ষিকা লুসি ল্যানিগান-ও'কেফিকে বিয়ের প্রস্তাব দিয়েছেন উলিয়ামের বন্ধু থমাস ভ্যান স্ট্রবেনজি। তিনি আবার জর্জের বোন প্রিন্সেস শার্লটেরই ধর্মপিতা।
তবে কীভাবে তাদের সম্পর্ক ঘটেছে সেটি নিশ্চিত করা বলা যাচ্ছে না। তবে ধারণা করা হচ্ছে, উইলিয়াম এবং তার স্ত্রী ক্যাট এ দুজনের মধ্যে সম্পর্ক ঘটিয়ে দিয়েছেন। এখন এ যুগলের শুধু বিয়ের পালা।
থমাস এবং তার ভাই চার্লি ব্রিটিশ রাজপরিবারের সঙ্গে বেশ ঘনিষ্ঠ। তারা দুজন প্রিন্স উইলিয়াম এবং হ্যারির বন্ধু। বার্কশ্যায়ারের বোর্ডিং স্কুলে একসঙ্গে পড়েছেন তারা। সেখানেই তাদের পরিচয়।