উর্বশীর সঙ্গে কোহলির আলিঙ্গনে ক্ষিপ্ত আনুশকা!

আফগানিস্তানের বিরুদ্ধে অতিরিক্ত আবেদন করা শাস্তির মুখে পড়তে হয়েছে ভারতের অধিনায়ক বিরাট কোহলিকে। এর মধ্যে এক বলিউড অভিনেত্রীর সঙ্গে তার আলিঙ্গনের ছবি নিয়ে আরেক বিপাকে পড়েছেন তিনি।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, বিশ্বকাপের খেলা উপভোগ করতে ইংল্যান্ডে আছেন এ মুহূর্তে বলিউড অভিনেত্রী ও মডেল উর্বশী রাউতেলা।

সেখানে মাদাম তুসো জাদুঘরে মোমের তৈরি কোহলির মূর্তিকে জড়িয়ে ধরে ছবি তোলেন তিনি। সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন তিনি।

কিন্তু সেই ছবি ভাইরাল হয়ে পড়ে। সেই সঙ্গে নানা জল্পনা কল্পনাও। শোনা যাচ্ছে, কোহলিকে সজোরে জড়িয়ে ধরা উর্বশীর এই ছবি দেখে খেপেছেন কোহলির স্ত্রী আনুশকা শর্মা। এই বলিউড নায়িকা এখন স্বামীকে সঙ্গ দিতে রয়েছেন ইংল্যান্ডেই।

সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনরা এ ছবি নিয়ে করছেন না হাসি তামাশা। কেউ লিখেছেন, মনোযোগ কেড়ে নেওয়ার জন্য কোহলি একদম আদর্শ।

কেউ আবার মজার ছলে বলেছেন, উর্বশী কোহলিকে এত ঘনিষ্ঠভাবে জড়িয়ে ধরার জন্য আনুশকা ডিভোর্সের জন্য আবেদনও জানাবেন।

এর আগেও ক্রিকেটারদের নিয়ে উর্বশী শিরোনাম হয়েছিলেন। হার্দিক পান্ডিয়ার সঙ্গে তার প্রেমের গুঞ্জন আছে।