স্মার্টফোনে আসক্তির কারণে মেয়েকে বকুনি দিয়েছিলেন মা। এতেই অভিমানে আত্মহত্যা করে বসে উনিশ বছরের ওই তরুণী। সোমবার ভারতের হায়দরাবাদে এ ঘটনা ঘটে।
এনডিটিভি জানায়, মোবাইলে অতিরিক্ত সময় না দিতে মেয়েকে বুঝিয়েছিলেন মা। বকুনিও দেন। এতে অভিমানে আত্মহত্যা করে মেয়ে শ্রাবণী।
স্থানীয় পুলিশ কর্মকর্তা জানান, শ্রাবণীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশের তরফ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে।
সংবাদ সংস্থা এএনআই-কে পাঞ্জাগুট্টা থানার ওই কর্মকর্তা বলেন, ‘সোমবার সন্ধ্যায় উনিশ বছরের ওই তরুণী আত্মহত্যা করেছে। মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার কমানোর জন্য তার মা তাকে পরামর্শ দিয়েছিলেন। ভারতীয় দণ্ডবিধির ১৭৪ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। ঠিক কোন কারণে সে এই পথ বেছে নিল তা একমাত্র তদন্ত শেষ হলেই জানা যাবে।'