প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে পাওয়ার হাউস ঘেরাও

প্রি পেইড মিটার বাতিলের দাবিতে সাতক্ষীরা পাওয়ার হাউস ঘেরাও করেছে সাতক্ষীরার নাগরিক সংগঠনের নেতাকর্মীরা।

বুধবার বেলা ১১টার দিকে সাতক্ষীরার পাওয়ার হাউস গেটে তারা অবস্থান গ্রহণ করে এবং সমাবেশ চালিয়ে প্রি পেইড মিটার বাতিলের দাবি জানায়।

সেখানে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা রাশিদুজ্জামান রাশি, ওয়ার্কার্স পার্টির নেতা ফাহিমুল হক কিসলু, সাংবাদিক কল্যাণ ব্যানার্জী, হাফিজুর রহমান মাসুম প্রমুখ।

নেতৃবৃন্দ বলেন, সাতক্ষীরাবাসী নতুন প্রি পেইড মিটার নিয়ে ভোগান্তিতে পড়েছে। সাতক্ষীরার মানুষ নতুন ভোগান্তি প্রি পেইড মিটার বাতিলের দাবিতে সাতক্ষীরা পাওয়ার হাউস ঘেরাও করেছে।