সুনামগঞ্জ সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক

সুনামগঞ্জ সদর উপজেলার নারায়ণতলা সীমান্তে বিজিবি ও বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১ টা ৩০ মিনিটে পর্যন্ত  এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সুনামগঞ্জ-২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মো. মাকসুদুল আলম ও ভারত-১১ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট কুলদিপ শিং নিজ নিজ দেশের পক্ষে পতাকা বৈঠকে নেতৃত্ব দেন।

বৈঠকে সীমান্তে মাদক দ্রব্য, গবাদি পশুসহ অন্যান্য চোরাচালান প্রতিরোধ, অবৈধভাবে সীমান্ত পারাপার রোধ করার লক্ষে নিরাপত্তা জোরদার এবং সীমান্তে শূন্য রেখা থেকে ১৫০ গজের মধ্যে এক সারি বিশিষ্ট কাঁটাতারের বেড়া নির্মাণ ও সীমান্তের দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করা হয়।

এ সময় সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর ষ্টাফ অফিসার, কোম্পানি কমান্ডার, বিওপি কমান্ডার এবং ১১ বিএসএফ ব্যাটালিয়নের ষ্টাফ অফিসার, কোম্পানি কমান্ডার, ক্যাম্প কমান্ডারগণ অংশগ্রহণ করেন।