নেত্রকোনা পৌর এলাকার দক্ষিণ মালনী গুচ্ছগ্রামে নাতিকে মারার প্রতিকার চাইতে গিয়ে দাদা নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বুধবার দিবাগত রাত ৮টার দিকে।
নিহত দাদা আ. মান্নান দক্ষিণ মালনী আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা ও পেশায় একজন অটো চালক।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই আশ্রয় প্রকল্পের বাসিন্দা আ. মান্নানের (৬৫) নাতি রতন এর সাথে একই স্থানের রুস্তম আলীর (৪৫) ছেলে নাজমুলের সাথে ঝগড়া ও মারামারি হয়।
দুই শিশুর ঝগড়াকে কেন্দ্র করে মান্নান ও রুস্তমের মাঝে উত্তেজিত ভাষায় বাক্য বিনিময় হয়। এক পর্যায়ে রুস্তম বৃদ্ধ মান্নানকে বুকে কিল ঘুষি মারে ও ধাক্কাতে থাকে। এতে করে মান্নান মাটিতে লুঠিয়ে পড়ে।
এ অবস্থায় স্থানীয়রা বৃদ্ধকে উদ্ধার করে রাত ৮টার দিকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্য চিকিৎসক ডা. মাহফুজা বলেন, হাসপাতালে আনার পূর্বেই মান্নানের মৃত্যু হয়েছে।
মৃত দেহটিকে কয়েকজন হাসপাতাল থেকে বের করে নিয়ে আসতে চাইলে সেখানে লোকজনের বাঁধার মুখে পড়ে। খবর পেয়ে পুলিশ হাসপাতালে পৌঁছে।
এ ব্যাপারে অতিরিক্ত সুপার (সদর সার্কেল) মো. ফকরুজ্জামান জুয়েল দেশ রূপান্তরকে বলেন, দুই শিশুর ঝগড়ার জেরে এই ঘটনটি ঘটেছে। তদন্ত প্রক্রিয়া অব্যাহত রয়েছে এবং মরদেহটি ময়না তদন্তের জন্যে মর্গে রয়েছে বলে তিনি জানান।