ঢাকা বিশ্ববিদ্যালয়-এর শহিদুল্লাহ হলের ভেতর থেকে এক ছেলে নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ১ দিন।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে পুলিশ নবজাতককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শাহবাগ থানার উপ পরিদর্শক (এসআই) মো. এহসানুল হক দেশ রূপান্তরকে বলেন, সকালে শহিদুল্লাহ হলের শিক্ষক কোয়ার্টারের পেছন থেকে ওই নবজাতকের মৃতদেহ উদ্ধার করা হয়। একটি গামছা দিয়ে পেঁচানো ছিল নবজাতক। তার বয়স আনুমানিক ১দিন।
ধারণা করা হচ্ছে মৃত অবস্থায় কেউ নবজাতকটি ওইখানে ফেলে গেছে। ময়না তদন্তের জন্য মৃতদেহটি মর্গে রাখা হয়েছে।