চলতি বছরে ৫০০ আইসিইউ স্থাপন হবে : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, চলতি বছরই জরুরি ভিত্তিতে দেশের হাসপাতালগুলোতে প্রায় ৫০০ আইসিইউ স্থাপন করা হবে। গতকাল রাজধানীর একটি হোটেলে ক্রিয়েটিভ মিডিয়া আয়োজিত স্বাস্থ্যসম্মত জীবন, কর্মক্ষেত্রে স্বাস্থ্য সুরক্ষা এবং স্কুলে স্বাস্থ্য শিক্ষা বিষয়ের প্রচারণা কার্যক্রমের সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বেসরকারি হাসপাতালগুলোতে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) প্রতিদিন গড়ে ৪০-৫০ হাজার টাকার মতো ব্যয় করতে হয়। এ পরিমাণ অর্থ জোগান দেওয়া দেশের সাধারণ মানুষের পক্ষে কষ্টকর। এ কারণে হাসপাতালগুলোতে জরুরি ভিত্তিতে ওইসব আইসিইউ স্থাপন করা হবে।