অ্যাপল ছাড়ছেন আইফোন-আইপডের ডিজাইনার জনি ইভ

অ্যাপল ছাড়ছেন আইফোন ডিজাইনার স্যার জনি ইভ। অ্যাপলকে বিশে^ শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানে পরিণত করতে দুই দশক ধরে ভূমিকা রেখেছেন তিনি।

বিবিসি জানায়, প্রযুক্তি বিশে^ স্যার জনি ইভ নামে পরিচিত হলেও এই ব্রিটিশ নাগরিকের মূল নাম হচ্ছে জোনাথন পল। তিনি শুধু আইফোনের ডিজাইনার নন। আইম্যাক, আইপডেরও ডিজাইন করেন তিনি।

অ্যাপল ছাড়লেও নিজের এত দিনের প্রিয় প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক ঠিকই থাকবে জনির। লাভফ্রম নামে নিজের একটি প্রতিষ্ঠান খুলতে যাচ্ছেন তিনি। অ্যাপলের সঙ্গে কাজ করবে ক্রিয়েটিভ ফার্মটি। মার্কিন কোম্পানিটিই হবে লাভফ্রমের প্রথম ক্লায়েন্ট।

জনি ইভ বলেন, ‘এটি অনেকটা স্বাভাবিক পরিবর্তন এবং এটিই আদর্শ সময় এর জন্য।’ তার বিদায়ে অ্যাপল বস টিম কুক বলেন, ‘অ্যাপলকে নতুন জাগরণে নিয়ে আসায় তার যে ভূমিকা তা কেউ ছাপিয়ে যেতে পারবে না।’