ঢাবি ও ঝিনাইদহ

রিফাত হত্যার বিচার দাবিতে মানববন্ধন

বরগুনায় রিফাত শরীফকে কুপিয়ে হত্যার প্রতিবাদ, আসামিদের গ্রেপ্তার ও খুনিদের শাস্তির দাবিতে ঝিনাইদহ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে গতকাল শুক্রবার বিকেল ৪টায় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের মানববন্ধনে যোগ দেন সংগঠনটির নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থীরা। এদিকে, রিফাতের খুনিদের শাস্তির দাবিতে গতকাল শুক্রবার বিকেলে ঝিনাইদহ শহরের পাগলা কানাই বাঁকা ব্রিজ মোড়লবাজারে এলাকাবাসীর আয়োজনে মানববন্ধনে স্থানীয় ব্যবসায়ী, যুব সমাজ, গ্রামবাসীসহ বিভিন্ন   শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে।