নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ব্ল্যাকমেইলিং করে ২০ এর অধিক ছাত্রীকে ৪ বছর ধরে ধর্ষণ মামলার আসামি অক্সফোর্ড হাইস্কুলের দুই শিক্ষকের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। দশ দিনের রিমান্ড চেয়ে তাদের শনিবার দুপুরে আদালতে প্রেরণ করেছিল পুলিশ।
শুনানি শেষে নারায়ণগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ূন এর আদালত ডিজিটাল নিরাপত্তা আইনে র্যাব-১১ এর ডিএডি আবদুল আজিজ বাদী হয়ে দায়ের করা মামলা ওই স্কুলের সহকারী শিক্ষক আরিফুল ইসলাম সরকারকে ৩ দিন ও প্রধান শিক্ষক জুলফিকার ওরফে রফিকুল ইসলামকে ১ দিন রিমান্ড দিয়েছে।
অপরদিকে ধর্ষিতাদের পক্ষে দায়ের করা নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলায় আশরাফুলকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।