হাজারীবাগে ছুরিকাঘাতে দোকান কর্মচারী নিহত

রাজধানীর হাজারীবাগের নিমতলীতে গতকাল শনিবার রাতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ইয়াসিন (১৬) নামে চা দোকানের এক কর্মচারী নিহত হয়েছে। স্থানীয়রা ইয়াসিনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া রাব্বি শিকদার জানান, রাত পৌনে ১১টার দিকে ইয়াসিনকে নিমতলী জরিনা সিকদার স্কুলের পাশের রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তিনি। হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, তার পিঠেসহ বিভিন্ন স্থানে বেশ কয়েকটি ছুরিকাঘাত রয়েছে।