নয়ন বন্ডকে কেন আগে গ্রেপ্তার করা হয়নি : সেলিমা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, বরগুনায় প্রকাশ্যে রিফাতকে কুপিয়ে হত্যার প্রধান আসামি নয়ন বন্ডের বিরুদ্ধে নানা অভিযোগ থাকলেও তাকে কেন আগে গ্রেপ্তার করা হয়নি? গতকাল শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে মহিলা দল আয়োজিত মানববন্ধনে এ প্রশ্ন তোলেন তিনি।

সেলিমা রহমান বলেন, ‘আজকে আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। কারণ বাংলাদেশের এই অবৈধ সরকার যারা মিডনাইট নির্বাচন করে ক্ষমতায় এসে অবৈধভাবে সংসদ চালাচ্ছে। তারা এসব নিয়ন্ত্রণ করতে পারছে না। কারণ তারা নিজেরাই অনৈতিক, তাদের মধ্যে কোনো বিবেকবোধ নেই।’