শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, সর্বগ্রাসী মাদকের কারণে সমাজে একধরনের অস্থিরতা কাজ করছে। সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে মাদক। এর কারণে মর্মান্তিক অপরাধও সংঘটিত হচ্ছে। গতকাল শনিবার ঢাকা ক্লাবে ‘ইনার হুইল ডিস্ট্রিক্ট, ৩২৮’ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘যে মানবতাবোধ, দেশপ্রেম, নৈতিকতাবোধ নিয়ে আমাদের শিশুদের বেড়ে ওঠার কথা, শিশুরা তা নিয়ে বেড়ে উঠছে না। আমরা শুধু ভালো ফলাফলের দিকে বেশি নজর দিচ্ছি। মনোযোগ দিচ্ছি গণিত, ইংরেজি অথবা বিজ্ঞানের দিকে।'