গোপলগঞ্জে সরকারি ওষুধসহ ডাক্তার গ্রেপ্তার

গোপালগঞ্জ শহরে অভিযান চালিয়ে সরকারি ওষুধসহ ডা. শেখ লুৎফর রহমান নামে একজনকে গ্রেপ্তার করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে তাকে এক মাসের কারাদণ্ড দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।

মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দিন দিপুর নেতৃত্বে জেলা শহরের কবরস্থান রোড এলাকায় লাবিবা পলি ক্লিনিকের মালিক ডা. শেখ লুৎফর রহমানের বাড়িতে অভিযান চালানো হয়।

এ সময় ওই ডাক্তারের বাড়ির আলমারি থেকে কয়েকটি কার্টুন ভর্তি অবস্থায় সরকারি ঔষধ জব্দ করা হয়। পরে ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দিন দিপু ডা. লুৎফর রহমানকে আটক করে এক মাসের কারাদণ্ড প্রদান করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। পরে তাকে পুলিশ জেল হাজতে পাঠিয়ে দেয়।