আমরণ অনশনের ডাক প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের

জাতীয়করণের দাবিতে টানা ১৭ দিন আন্দোলনের পর আমরণ অনশনে যাচ্ছেন বাদপড়া চার হাজারের বেশি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। গতকাল মঙ্গলবার আন্দোলনের ১৭তম দিনে এ ঘোষণা দেন তারা। ঘোষণা অনুযায়ী আজ বুধবার থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে আমরণ অনশনে বসছেন তারা।

শিক্ষকরা জানান, জাতীয়করণে বাদপড়া চার হাজারের বেশি প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানে প্রায় ১৬ হাজার শিক্ষক রয়েছেন। জাতীয়করণের দাবিতে গত ১৭ দিন ধরে তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে খোলা রাস্তায় বসে আন্দোলন করে যাচ্ছেন। তাদের এ আন্দোলনে দেশের বিভিন্ন জেলা থেকে বঞ্চিত মহিলা-পুরুষ শিক্ষক যোগ দিয়েছেন।