লিবিয়ার একটি অভিবাসী কেন্দ্রে বিমান হামলায় কমপক্ষে ৪০ জন নিহত হয়েছে। বিবিসি জানিয়েছে, এই বিস্ফোরণে আরও ৮০ জন গুরুতর আহত হয়েছে।
নিহতদের মধ্যে অধিকাংশ আফ্রিকান অভিবাসী বলে জানিয়েছেন কর্মকর্তারা।
গত কয়েক বছর ধরে এই লিবিয়া দিয়ে অভিবাসী প্রত্যাশীরা ইউরোপে পাড়ি দিচ্ছেন।
২০১১ সালে গাদ্দাফির পতনের পর থেকে দেশটিতে সহিংস অবস্থা বিরাজ করছে।
এ হামলার জন্য সাবেক জেনারেল খলিফা হাফতারের নেতৃত্বাধীন স্বঘোষিত লিবিয়ান ন্যাশনাল আর্মিকে (এলএনএ) দায়ী করেছে লিবিয়ার জাতিসংঘ সমর্থিত জাতীয় ঐকমত্যের সরকার (জিএনএ) ।
বিমান হামলাটি যেখানে হয়েছে সেই তাজৌরা এলাকায় জিএনএ-র অনুগত বাহিনীগুলোর সঙ্গে এলএনএ-র লড়াই চলছে।
লিবিয়ার জরুরি বিভাগের মুখপাত্র ওসামা আলী জানিয়েছেন, অভিবাসী আটক কেন্দ্রটিতে ১২০ জন অভিবাসন প্রত্যাশী ছিল, বিমান হামলায় এটি সরাসরি আক্রান্ত হয়েছে।
নিহতের সংখ্যা প্রাথমিকভাবে গণনা করা এবং এটি আরও বাড়তে পারে।