জটিলতা কাটিয়ে নির্বাচনে প্রযোজক পরিবেশক সমিতি

প্রায় আট বছর বন্ধ থাকার পর তোড়জোড় শুরু হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির নির্বাচন নিয়ে। সব ঠিক থাকলে আগামী ২৭ জুলাই অনুষ্ঠিত হবে এ নির্বাচন। মামলাসহ নানা জটিলতায় দীর্ঘদিন ধরে এই সংগঠনটির নির্বাচন বন্ধ রয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় থেকে উপসচিব পদমর্যাদার একজন কর্মকর্তাকে প্রশাসক নিয়োগ দিয়ে চালানো হচ্ছে এই সমিতি।

সম্প্রতি তফসিল ঘোষণা করে আগামী ২৭ জুলাই প্রযোজক-পরিবেশক সমিতির নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-সচিব মিরাজুল ইসলাম উকিল।