অর্ধেক সাদাকালো আর রঙিন মুখচ্ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন বলিউড অভিনেত্রী সোনালী বেন্দ্রে। ক্যানসার ডায়াগনোসিসের এক বছর পূর্তিতে এমন ছবি দিয়েছেন তিনি।
হিন্দুস্তান টাইমস জানায়, এক বছর আগে সোনালী তার ক্যানসার আক্রান্ত হওয়ার দুঃসংবাদ দিয়েছিলেন ভক্তদের।
বৃহস্পতিবার ইনস্টাগ্রামে নিজের একটি পোট্রেট ছবি দেন। যেটি অর্ধেক সাদাকালো এবং বাকি অর্ধেক রঙিন। এক পাশে দেখা যাচ্ছে তার লম্বা চুল, অন্যপাশে চুল ছাঁটা। মরণব্যাধীর সঙ্গে এক সংগ্রামী গল্পই বলা যায় একে।
ক্যানসার আক্রান্ত হয়ে বদলে যাওয়া জীবনের করুণ গল্পই যেন এ ছবি। ক্যাপশনে তিনি লিখেন, এক বছর হয়ে গেল। এ সময়টা আমি বোঝাতে পারব না। ধন্যবাদ যারা আমার পাশে দাঁড়িয়েছেন এবং আমাকে সাহায্য করে যাচ্ছেন।
মারাঠি কুইনের এই পোস্টটিতে সমবেদনা জানিয়েছেন ভক্তরা। এক লাখেরও বেশি মানুষ পোস্টটিতে লাইক দিয়েছে, কমেন্টে করেছে পাঁচ শতাধিকও বেশি মানুষ।