দায়িত্ব অবহেলার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মো. সাইদুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ তার সাময়িক বরখাস্তের আদেশ জারি করেন।
দুদকের উপপরিচালক প্রণব কুমার ভট্টাচার্য জানান, বৃহস্পতিবার দুপুরে চেয়ারম্যান আকস্মিভাবে কমিশনের প্রধান কার্যালয়ের তৃতীয় তলার অভিযোগকেন্দ্র (হটলাইন ১০৬) পরিদর্শনে যান। এ সময় সাইদুজ্জামানকে অনুমতি ছাড়াই কাজে অনুপস্থিত পান তিনি। তাৎক্ষণিকভাবে কমিশনের প্রধান নির্বাহী ও প্রশাসন অনুবিভাগকে চেয়ারম্যান তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।