জকসুসহ সাত দফা দাবিতে উপাচার্যের কার্যালয় ঘেরাও করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। গতকাল বেলা সাড়ে ১২টার দিকে ক্যাম্পাসের বিজ্ঞান অনুষদ থেকে বিক্ষোভ মিছিল বের করে শহীদ মিনার, কলা ভবন, টিএসসি, মূল গেট প্রদক্ষিণ করে। ১টার দিকে শিক্ষার্থীরা উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় শিক্ষার্থীরা উপাচার্য কার্যালয়ের গেট বন্ধ করে দেয়। কিছুক্ষণ পর প্রক্টর শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে আসেন এবং ছাত্র প্রতিনিধিদের উপাচার্যের কাছে নিয়ে গেলে পরিস্থিতি শান্ত হয়।