গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কর্মসূচি প্রণয়নে আজ বৈঠকে বসছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। গতকাল বৃহস্পতিবার দেশ রূপান্তরকে এ কথা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, আজ শুক্রবার বিকেল ৪টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হবে।
এর আগে গত শনিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ছাত্রদলের নতুন কমিটি গঠন নিয়ে চলমান সংকট নিরসন, দলের কারাবন্দি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।