গ্যাসের দাম বাড়িয়ে সংসদকে অপমান করা হয়েছে : মেনন

গ্যাসের মূল্যবৃদ্ধির মাধ্যমে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) জাতীয় সংসদকে অপমান করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। তিনি বলেন, ‘বাজেটে পণ্যমূল্য না বাড়ানোর যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা ভঙ্গ হয়েছে। বাজেট অনুমোদনের কয়েক ঘণ্টার মধ্যে গ্যাসের মূল্যবৃদ্ধির ঘোষণার মাধ্যমে বিইআরসি সংসদকে অপমান করেছে।’ গতকাল বৃহস্পতিবার বরিশালের বাবুগঞ্জে সংগঠনের ইউনিয়ন শাখা সম্পাদকদের এক যৌথ সভায় এসব কথা বলেন তিনি।