সকালে কাজ করতে গিয়ে এক আশ্চর্য ঘটনার মুখোমুখি হলেন যুক্তরাষ্ট্রের নিউজার্সির একটি ক্যাফের কর্মচারীরা। তারা দেখেন, ক্যাফের দরজায় ঝুলছে মানুষের হাড় বোঝাই একটি ব্যাগ।
সিএনএন জানায়, সোমবার আলপাইন এলাকায় স্টেট লাইন লুক আউট ক্যাফেতে এ ঘটনা ঘটে।
কর্মচারীরা তাৎক্ষণিক পুলিশকে খবর দেয়। তারা এসে ব্যাগের ভেতরে মানুষের হাড় শনাক্ত করে।
এ ঘটনায় বারগেন কাউন্টি প্রসিকিউটর অফিস একটি তদন্ত শুরু করেছে। তবে এখনো নিশ্চিত করা যায়নি, মানুষের হাড়গোড়ের এই ব্যাগ কীভাবে ক্যাফেতে আসল।
বারগেন কাউন্টি মার্ক মুসেলা এক বিবৃতিতে বলেন, হাড়ের নমুনা ল্যাবে পাঠানো হয়েছে। নিখোঁজ কোনো মানুষের রেকর্ড থাকলে তার সঙ্গে এটি মিলিয়ে দেখা হবে।