টাইগারদের সমর্থন জানাতে লর্ডসে তারকারা

লর্ডসে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় শুরু হয়েছে ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ দলের শেষ ম্যাচ। টাইগাররা আজ লড়াই করছে পাকিস্তানের বিপক্ষে। এদিকে টাইগারদের সমর্থন জানাতে লন্ডনে উড়ে গেছেন বাংলাদেশি তারকারা।

লর্ডসে থেকে অভিনেত্রী আশনা হাবীব ভাবনা একটি ছবি শেয়ার করেছেন ফেসবুকে।  ভাবনার সঙ্গে দেখা মিলল জয়া আহসান ও  ফজলুর রহমান বাবুকেও।  জানা যায়,  লর্ডসের মাঠে প্রবেশের আগে এই তিন তারকা একসঙ্গে ছবিটি তুলেন।

শুধু তারাই নন, সরাসরি মাঠে বসে খেলা দেখতে লন্ডনে গিয়েছেন চিত্রনায়ক ফেরদৌস-সহ আরও অনেকে।