রোহিঙ্গা সংকট সমাধানে শেখ হাসিনা-শি চিন পিং বৈঠক

মিয়ানমার থেকে বলপূর্বক উচ্ছেদ রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে চীন সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানিয়েছে। 

শুক্রবার চীনে সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি চিন পিংয়ের বৈঠক অনুষ্ঠিত হয়। 

সেখানে দুই নেতা রোহিঙ্গা সংকটকে আর কোনোভাবে জিইয়ে রাখা যাবে না বলে একমত হন। 

পররাষ্ট্র সচিব শহিদুল হক বৈঠক শেষে সাংবাদিকদের এসব বলেন।

চীনের দিয়াওতি সরকারি অতিথি ভবনে শুক্রবার দুই নেতার এ বৈঠক অনুষ্ঠিত হয়।  

পররাষ্ট্র সচিব জানান, দুই বছর আগে বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে চুক্তি হলেও কোনো অগ্রগতি হয়নি- এ বিষয়ে দুই নেতা একমত হয়েছেন।  

শেখ হাসিনা ও শি চিন পিং দু'জনই বলেছেন, রোহিঙ্গাদের যে তাদের মাতৃভূমিতেই ফিরে যাওয়া উচিত এ বিষয়ে তাদের মধ্যে কোনো দ্বিধা নেই।  

খবর বাসস।