`বিশ্বের আঙিনায় বাংলা ছবি' এই প্রতিবাদ্য নিয়ে প্রতিবছরের ন্যায় এ বছরও সৃজনের হাট আয়োজন করছে ৪র্থ বাংলা চলচ্চিত্র উৎসব ডালাস ২০১৯। আগামী ২,৩, ও ৪ আগষ্ট এঞ্জেলিকা ফিল্ম সেন্টার, আমেরিকায় এ উৎসব অনুষ্ঠিত হবে। উৎসবে ভারত ও বাংলাদেশের ৮টি স্বল্পদৈর্ঘ্য ও পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে। বাংলাদেশের নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু'র আলফা, আবদুল্লাহ মোহম্মদ সাদ'র 'লাইভ ফ্রম ঢাকা', সোহেল রানা বয়াতি'র 'টিয়ার গপ্পো' এবং এস এম কামরুল আহসান লেনিন'র 'ঘ্রাণ' এছাড়া ভারতের আহারে, ফার্নিচার, পুপা ও প্রসারিণী। উৎসব সমন্বয়ক তারেক ইয়াসিন উজ্জ্বল বলেন ‘বাংলা চলচ্চিত্রকে এগিয়ে নেয়ার জন্য সকল বাঙালির যার যার অবস্থান থেকে কাজ করা উচিৎ, তাই সৃজনের হাট প্রতিবছর ৩ দিনব্যাপী এ উৎসব আয়োজন করে সামনে আরো বড় কলেবরে আয়োজনের পরিকল্পনা আছে।’
সোহেল রানা বয়াতি বলেন ‘এধরনের উৎসব ভিন্নধারার চলচ্চিত্রের জন্য খুবই দরকার কারণ বিভিন্ন দেশে বসবাসরত বাংলা ভাষাভাষী মানুষের মধ্যে মেলবন্ধন তৈরি করে।’