প্রতিষ্ঠার ৩৮ বছর উদযাপন করছে দেশের অন্যতম নাট্য সংগঠন লোকনাট্যদল। ১৯৮১ সালের ৬ জুলাই যাত্রা শুরু করে দলটি। এ উপলক্ষে গতকাল শুক্রবার থেকে জাতীয় নাট্যশালায় শুরু হয়েছে দুদিনের আয়োজন। প্রথম দিনের আয়োজনে গতকাল সন্ধ্যায় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চস্থ হয় দলটির প্রযোজনা ‘সোনাই মাধব’। পরিকল্পনা ও নির্দেশনায় ছিলেন লিয়াকত আলী লাকী। আয়োজনের দ্বিতীয় দিনে আজ সন্ধ্যা সাড়ে ৬টায় নাট্যশালার মূল মঞ্চে অনুষ্ঠিত হবে ‘লোকনাট্যদল স্বর্ণপদক ২০১৯’ প্রদান অনুষ্ঠান। এ বছর সম্মাননায় ভূষিত হবেন অধ্যাপক আবদুস সেলিম, তারিক আনাম খান ও প্রয়াত কল্যাণ মিত্র। পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদের।