সমাবেশে মুফতি ফয়জুল করীম

গ্যাসের দাম বাড়িয়ে গণবিরোধী চরিত্র প্রকাশ করেছে সরকার

গ্যাসের মূল্য বাড়িয়ে সরকার নিজের গণবিরোধী চরিত্র উন্মোচন করেছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। গতকাল শুক্রবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে আয়োজিত এক সমাবেশে এ কথা বলেন তিনি। এ সময় গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আগামী ১৩ জুলাই দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন ফয়জুল করীম।

তিনি বলেন, আওয়ামী লীগের শাসনামলে শুধু গ্যাসের মূল্যই বাড়েনি; খুন, গুম, ধর্ষণ, রাহাজানি, চুরি ও দুর্নীতি সমানতালে বেড়েছে।