যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় ট্রাফিক পুলিশ নিহত

রাজধানীর যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় ট্রাফিক পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে যাত্রাবাড়ী-কাঁচপুর সড়কের যাত্রাবাড়ী থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম খায়রুল ইসলাম (৩৫)। তিনি ডেমরা ট্রাফিক জোনের এএসআই ছিলেন। তার স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। নিহতের গ্রামের বাড়ি নিলফামারী জেলার সদর থানার জাগতি গ্রামে।

যাত্রবাড়ী থানার ডিউটি অফিসার এএসআই জাহিদ বলেন, “দিবাগত রাত ২টার দিকে যাত্রাবাড়ী থানার সামনে কর্তব্যরত অবস্থায় রাস্তা পারের সময় একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।