যাত্রা করলো ঢাকা ইউনিভার্সিটি ফিন্যান্সিয়াল লিডারশিপ ক্লাব

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের শিক্ষার্থীদের ফিন্যান্সিয়াল লিটারেসি, এই খাতে ক্যারিয়ার গঠন ও উদ্যোক্তা তৈরির উদ্দেশ্য নিয়ে যাত্রা শুরু করেছে ঢাকা ইউনিভার্সিটি ফিন্যান্সিয়াল লিডারশিপ ক্লাব (ডিইউএফএলসি)।

বিশ্ববিদ্যালয়ের আইবিএ অনুষদে এক অনুষ্ঠানের মাধ্যমে শুক্রবার নির্বাহী কমিটির সভাপতির নাম ঘোষণা করেন সংগঠনের সহ প্রতিষ্ঠাতা ও ডিরেক্টর মনোয়ারুল ইসলাম রিবেল। নির্বাহী কমিটির বাকি সদস্যদের নাম ঘোষণা করেন সভাপতি।

সহ প্রতিষ্ঠাতা ও সভাপতি শিবলী নুমান, সাধারণ সম্পাদক মোকাররম প্রামাণিক, সহ সভাপতি হৃদয় রহমান। যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল কাইয়ুম তুষার ও সাংগঠনিক সম্পাদক আব্দুল মাজেদ।

নির্বাহী সদস্য- জুঁই বর্মন, মিতু আকতার, মাসরুর হাসান, নাঈম ইসলাম, খাইরুল ইসলাম, জাহিদ হাসান রিয়াদ, আজরা সাদিয়া মিমি, মিমি রহমান ও তৌহিদা শারমিন তিশা।

এ দিন সংগঠনের গঠনতন্ত্র, প্রকাশনা, কর্মসূচি প্রকাশ করা হয়।

বাংলাদেশের উদীয়মান অর্থনীতিতে বিশ্বমানের ফিন্যান্সিয়াল লিডার, উদ্যোক্তা তৈরি ও বিশ্বখ্যাত ফিন্যান্সিয়াল এক্সপার্টদের নিয়ে নিয়মিত আলোচনা, ক্যারিয়ার সেশন, সেমিনার ও প্রকাশনার ব্যাপারে একমত প্রকাশ করেন নির্বাহী কমিটি। এক মাসের মধ্যে গভর্নিং বডি ও উপদেষ্টা কমিটি ঘোষণা করা হবে বলে জানান সভাপতি শিবলী নুমান।