শেরপুরে ছাত্রীনিবাসে ছাত্রীর মরদেহ পরিবারের দাবি হত্যা

শেরপুর জেলা শহরের সজবরখিলা এলাকার ফৌজিয়া মতিন পাবলিক স্কুলের ছাত্রীনিবাস থেকে আনুসকা আয়াত বন্ধন (১৪) নামে নবম শ্রেণির এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের স্বজনদের দাবি তআকে হত্যা করা হয়েছে।

আনুসকা শ্রীবরদী উপজেলার পূর্ব ছনকান্দা গ্রামের ওমান প্রবাসী আনোয়ার জাহিদ বাবুল মৃধার মেয়ে।

পুলিশ ও পরিবারের সদস্যরা জানায়, আনুসকা শহরের ফৌজিয়া মতিন পাবলিক স্কুলের ছাত্রীনিবাসে থেকে নবম শ্রেণিতে পড়াশোনা করছিল। গতকাল সকালে তাকে নিজ কক্ষে সিলিং ফ্যানের হুকের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলে থাকতে দেখে এক ছাত্রী চিৎকার দিলে স্কুল কর্তৃপক্ষ তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেখানে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। দপুলিশ সুপার কাজী আশরাফুল আজীম সাংবাদিকদের বলেন, ‘আমরা বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখছি।’