রোবববার দেশব্যাপী আধাবেলা হরতাল পালনের পর ১৪ জুলাই বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ঘেরাওয়ের ঘোষণা দিয়েছে বাম গণতান্ত্রিক জোট।
ওইদিন জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশের কর্মসূচিও রেখেছে জোট।
রোববার হরতাল শেষে পল্টন মোড়ে এক সমাবেশে জোটের সমন্বয়ক ও ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু বলেন, গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত থেকে আমরা সরকারকে সরে আসার আহ্বান জানাই।
রকার যদি আমাদের এই আহ্বান না মেনে নেয় তাহলে ১৪ জুলাই সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ এবং একই দিনে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ঘেরাও করা হবে।
তিনি বলেন, এরপরও সরকার গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরে না এলে কর্মসূচির মাধ্যমে সারাদেশ অচল করে দেওয়া হবে।
সমাবেশে সিপিবির সাধারণ সম্পাদক শাহ আলম, বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলণের সমন্বয়ক জোনায়েদ সাকি, সিপিবির প্রেসিডিয়াম সদস্য কাফি রতন, যুগ্ন সম্পাদক সাজ্জাদ জহির চন্দন প্রমুখ বক্তব্য দেন।