যৌনকাজের জন্য বহু নাবালিকা পাচারের দায়ে মার্কিন ধনকুবের গ্রেপ্তার

যৌনকাজে লিপ্ত করতে অল্পবয়সী মেয়েদের পাচারের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে যুক্তরাষ্ট্রের ধনকুবের বিনিয়োগকারী জেফরি এপস্টেইনকে। গত দশকের শুরুর দিকে কয়েক ডজন কিশোরীকে তিনি পাচার করেছিলেন।

মিয়ামি হ্যারাল্ড সূত্রে বিজনেস ইনসাইডার জানায়, সোমবার নিউইয়র্কের একটি আদালতে হাজির করা হবে ৬৬ বয়সী এপস্টেইনকে।

মেসেজের নামে অর্থের বিনিময়ে অল্পবয়সী মেয়েদের থেকে সেবা নিতেন বিজ্ঞান গবেষণায় বিনিয়োগকারী এ ব্যক্তিত্ব। যা পরবর্তীতে যৌন নিপীড়নে রূপ নেয়।

এইসব মেয়েদের যৌনতায় যুক্ত করতে এবং তাদের এ কাজের জন্য পাচারের সঙ্গে লিপ্ত ছিলেন বলে এমন অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।

এর আগেও একাধিক নাবালিকার যৌন হেনস্থায় অভিযুক্ত ছিলেন তিনি। নিজের দোষ স্বীকার করে জেলও খেটেছেন এক সময়ে। তবে রাজনৈতিক প্রতিহিংসার শিকার বলে বারবার দাবি করে এসেছেন জেফরি। 

বিল ক্লিন্টন থেকে শুরু করে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ বহু মার্কিন রাজনৈতিকের প্রচার কাজে অর্থ ঢেলেছেন জেফরি।

২০০৮ সালে এর জন্য ১৩ মাস জেল খাটেন জেফরি। কিন্তু প্রভাবশালী হওয়ার দরুণ তাকে সেই সময়েও প্রচুর ছাড় দেওয়া হয় বলে অভিযোগ। এমনকি দিনের বেলা নিজের সেলে থাকতেও হতো না তাকে।