নগরীর দক্ষিণখান এলাকায় কলকাতা থেকে ঢাকাগামী আন্তঃনগর মৈত্রী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। গতকাল ভোরে দক্ষিণখান এলাকায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন রাজধানীর উত্তরার কামারপাড়া এলাকার হাকিম আলীর ছেলে সোলেমান হোসেন (৩২) ও নেত্রকোনার আবদুল কুদ্দুসের ছেলে জাকির হোসেন (৪০)। দুর্ঘটনায় আহত দুজনকে গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
টঙ্গী রেলওয়ে জংশনের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রফিকুল ইসলাম জানান, মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি গতকাল ভোর সাড়ে ৪টার দিকে জয়দেবপুর স্টেশন হয়ে ধীরাশ্রম এলাকা অতিক্রম করছিল। এ সময় দক্ষিণখান এলাকায় একটি বালুবাহী ড্রাম ট্রাক অরক্ষিত ক্রসিং পার হচ্ছিল। রেললাইনের ওপর আসতেই ট্রাকটি বিকল হয়ে পড়ে। একপর্যায়ে ট্রেনটি সেটিকে ধাক্কা দেয়।