সিলেটে বিএনপির ১৪ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

সিলেটে বহিষ্কার করা বিএনপির বিভিন্ন পর্যায়ের ১৪ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। দলীয় সিদ্ধান্ত না মেনে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ায় তাদের বহিষ্কার করা হয়েছিল।

বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া নেতারা হলেনÑ সিলেট জেলা বিএনপির সাবেক উপদেষ্টা মাজহারুল ইসলাম ডালিম, সাবেক উপদেষ্টা রশিদ আহমদ, গোয়াইনঘাট বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি লুৎফুর রহমান খোকন, গোয়াইনঘাট বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম স্বপন, বিশ^নাথ বিএনপি নেতা মিসবাহ উদ্দিন, জেলা বিএনপির সাবেক সদস্য আহমদ নূর উদ্দিন, সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আশরাফ উদ্দিন রুবেল, নাজমা বেগম, বিশ^নাথ মহিলা দলের সাবেক আহ্বায়ক নুরুন্নাহার ইয়াসমিন, জেলা মহিলা দলের সাবেক নেত্রী স্বপ্না শাহীন, মো. গোলাম রব্বানী, জেলা বিএনপির সাবেক সদস্য জিল্লুর রহমান শোয়েব ও জেলা মহিলা দলের সাবেক শিক্ষাবিষয়ক সম্পাদক ফেরদৌসী ইকবাল।

গতকাল সিলেট জেলা বিএনপির দপ্তর সম্পাদক ফখরুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।