দ্রুত বিচার আইনের বিরোধীতা করলেন বিএনপির হারুণ, রুমিন

দ্রুত বিচার আইনের মেয়াদ বাড়াতে আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ ‘দ্রুত বিচার সংশোধন বিল, ২০১৯’ পাসের জন্য সংসদে পাসের জন্য উত্থাপন করা হলে বিএনপির সদস্যরা এর তীব্র বিরোধিতা করেন।

বিরোধীদলের বিরুদ্ধে প্রয়োগের জন্য এ আইনের মেয়াদ বাড়ানো হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।

মঙ্গলবার এ আইনের মেয়াদ বাড়িয়ে বিলটি পাসের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় সংসদে উপস্থাপন করনে।

এ সময় বিএনপির সদস্য হারুনুর রশিদ বলেন, বিএনপির নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা করার জন্য এ আইনের মেয়াদ বাড়ানো হচ্ছে। বিএনপির নিতাকর্মীদের বিরুদ্ধে এ আইন প্রয়োগ করা হয়েছে। ব্যারিস্টার মইনুল হোসেন, মাহমুদুর রহমানের বিরুদ্ধে এ আইন ব্যবহার করা হয়েছে।

বিএনপির সংরক্ষিত আসনের সদস্য রুমিন ফারহানা বলেন, আইন করা হচ্ছে বিরোধীদলের বিরুদ্ধে মামলা দেওয়ার জন্য আর সরকারিদলের নেতাকর্মীদের ছেড়ে দেওয়ার জন্য। গত ১০ বছর ধরেই এটাই করা হয়েছে। এ আইনের মেয়াদ এ কারণেই আবার বাড়ানো হচ্ছে। এ আইন আদৌ প্রয়োজন আছে বলে মনে করি না।

এরপর স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ আইন করা হয় ২০০২ সালে বিএনপির সময়। তখন আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে এটা ব্যবহার করা হয়েছে। আর বিএনপির যারা আওয়ামী লীগের নেতাকর্মীকে হত্যা, ঘরবাড়ি ভাঙচুর করেছে তাদের বিরুদ্ধে প্রয়োগ করা হয়নি। আইনটি নিয়ে বিএনপির সংসদ সদস্যরা যে অভিযোগ করেছেন তাদের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে, তারা যদি একটি প্রমাণ দিতে পারেন, আমরা দেখতে চাই। এ আইনে বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে কোনো মামলা করা হয়নি। এ আইনে ২০০৭ সালে তারেকের নামে একটি মামলা হয়েছিল। সেটি করেছিল সেনা সমর্থিত সরকার যেটি তাদের কারণেই এসেছিল।