নারায়ণগঞ্জের ফতুল্লায় স্ত্রীকে কুপিয়ে হত্যার পর এক ব্যক্তি বিষপানে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার ভোরে পশ্চিম দেওভোগ আদর্শনগর এলাকার মোশারফ হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন পোশাককর্মী পলি বেগম এবং তার স্বামী চা বিক্রেতা জামাল হোসেন। তাদের দুজনেরই বাড়ি পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার ময়দাশ্রীনগর গ্রামে। এটি দুজনেরই দ্বিতীয় বিয়ে ছিল। প্রতিবেশীরা জানান, সাবেক স্বামীর সঙ্গে যোগাযোগ রাখায় পলির সঙ্গে জামালের প্রায়ই ঝগড়া হতো। এ নিয়ে মঙ্গলবার সকালে আবারও তাদের দুজনের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে পলিকে মারধরের পর ঘরে থাকা বটি দিয়ে কুপিয়ে হত্যা করেন জামাল।