ফিট থাকার পাঁচ রহস্য জানালেন ক্যাটরিনা

শরীর-স্বাস্থ্য নিয়ে খুবই সচেতন ক্যাটরিনা কাইফ। ইনস্টাগ্রামে প্রায়ই নানা ফিটনেস ও ওয়র্কআউট ভিডিও শেয়ার করে থাকেন তিনি।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে তার ফিটনেস মন্ত্র জানালেন ক্যাটরিনা।  প্রতিদিনের ব্যস্ততার ফাঁকে ফিটনেস রুটিন মেনে চলেন কী করে এই বলিউড সুন্দরী? জানালেন নিজেই।

১. এমন কোনও অ্যাক্টিভিটি বেছে নিন যা আপনি এনজয় করবেন। কোনও ওয়র্কআউট বা ফিটনেস প্ল্যানের প্রতি যদি প্যাশন না থাকে, তাহলে বেশিদিন চালানো যায় না।

২. নিজের শরীরকে চিনতে শিখুন। প্রত্যেকের সহ্যশক্তি এক হয় না। তাই আমার জন্যে যেটা পারফেক্ট প্ল্যান, আপনার জন্যে তা নাও হতে পারে। শরীর চর্চার মাঝে একটু রিল্যাক্স করুন, রেস্ট নিন। 

৩. কড়া ডায়েট মেনে চলি না খুব একটা। তবে সন্ধ্যা ৭টার পর আর ভারী কোনও খাবার খাই না। 

৪. প্রোটিন, সবজি, ভাত, আলু, রাঙাআলু এই সবই পরিমাণ মতো খাই। তবে ভাজাভুজি, দুধের প্রডাক্ট, গ্লুটেন, গমের তৈরি খাবার এবং রিফাইন্ড চিনি এড়িয়ে যাই সম্পূর্ণ। 

৫. প্রতিদিনই নিয়ম করে এক্সারসাইজ করুন।  যেদিন জিমে যেতে ইচ্ছে করছে না, সেদিন হালকা ফ্রি হ্যান্ড অথবা যোগাসন অভ্যাস করুন। 

সূত্র: টাইমস অব ইন্ডিয়া