নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কয়েল কারখানাসহ চারটি প্রতিষ্ঠানের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি নারায়ণগঞ্জ জোনাল বিপণন বিভাগ কর্তৃপক্ষ। জব্দ করা হয়েছে সাতটি হিটার ও ২০০ ফুট পাইপ। গতকাল বুধবার বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত মিজমিজি পশ্চিমপাড়া হাজেরা মার্কেট এলাকায় এ অভিযান চালানো হয়।
এ সময় অবৈধভাবে গ্যাস ব্যবহার করার অভিযোগে সোনালী কয়েল কারখানানা মালিক মো. হারুণকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে বলে জানান, ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম।
তিতাস গ্যাস নারায়ণগঞ্জের সহকারী প্রকৌশলী হাসান সাহরিয়ার জানান, আদুল কুদ্দুসের মমতা ফুড প্রডাক্টস, শফিকুল ইসলামের এফে ব্রিটি ও ইসমাইলের মামা ভাগ্নে ফার্নিচারের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।