বৃহস্পতিবার রাতে ঢাকার যেসব এলাকায় গ্যাস থাকবে না

বৃহস্পতিবার রাত ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত তিতাস গ্যাসের জরুরি মেরামত কাজের জন্য রাজধানীর কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। 

বৃহস্পতিবার সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকায় গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান তিতাস গ্যাস এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা শহরের পশ্চিমাংশের শ্যামলী, গাবতলী, ধানমন্ডি, জিগাতলা, লালবাগ, মিরপুর, মোহাম্মদপুর, হাজারীবাগ, কামরাঙ্গীরচর ও এর আশপাশের এলাকা, হেমায়েতপুর এবং সাভারে গ্যাস সরবরাহ বিঘ্নিত বা চাপজনিত সমস্যা থাকবে।

আমিনবাজার সিটি গেট স্টেশনে (সিজিএস) জরুরি মেরামতের কারণে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।