বিশ্ব জনসংখ্যা দিবসের সভায় স্বাস্থ্যমন্ত্রী

দেশের জনসংখ্যা সম্পদে রূপান্তরিত করতে হবে

দেশের জনসংখ্যা সম্পদে রূপান্তরিত করতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক। গতকাল বৃহস্পতিবার রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ‘বিশ্ব জনসংখ্যা দিবস’ উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন। এবারে দিবসটির প্রতিপাদ্য ‘জনসংখ্যা ও উন্নয়নে আন্তর্জাতিক সম্মেলনের ২৫ বছর : প্রতিশ্রুতির দ্রুত বাস্তবায়ন’।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমাদের দেশের জনসংখ্যা সম্পদে রূপান্তরিত করতে হবে। দেখা গেছে, দেশের ১৫ শতাংশ লোক অপুষ্টির শিকার হচ্ছে। এ জন্য তাদের সেবা নিতে স্বাস্থ্যকেন্দ্রগুলোতে যেতে হবে। আমাদের কর্মীদের কেন্দ্রগুলোতে উপস্থিতিও বাড়াতে হবে। সেবাকেন্দ্রগুলোর পরিষ্কার পরিচ্ছন্নতা আরও বাড়াতে হবে। তা না হলে সেখানে মানুষ যেতে আকৃষ্ট হবে না।’