ঢাকা রেঞ্জের ৬১ পুলিশ সদস্য পুরস্কৃত

ঢাকা রেঞ্জের ৬১ পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়েছে। তাছাড়া নারায়ণগঞ্জের পুলিশ সুপার হারুন অর রশীদ শ্রেষ্ঠ এসপি হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় রেঞ্জ কার্যালয়ে মাসিক অপরাধ সভা ও ২য় ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভায় তাদের পুরস্কৃত করেন পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) হাবিবুর রহমান। এ সময় অতিরিক্ত ডিআইজি (অপস অ্যান্ড অপরাধ) মো. আসাদুজ্জামান ও ১২ জেলার পুলিশ সুপারসহ অনেকে উপস্থিত ছিলেন। সভায় মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাফিজুর রহমান ও নারায়ণগঞ্জ জেলার ‘গ’ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আফসার উদ্দিন খাঁনকে রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে পুরস্কৃত করা হয়।